× Banner
সর্বশেষ
মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানিতে ১৭৭ মামলা নিষ্পত্তি নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিতে হারানো যৌবন ফিরে পাচ্ছে মেহেরপুরের ভৈরব নদী

admin
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২২-০৫-১৭):  মেহেরপুরের ভৈরব নদী পুনঃখননের ফলে আবারও  ফিরে পাচ্ছে তার হারানো যৌবন। কয়েক হাজার কৃষকের স্বপ্ন পূরণের পাশাপাশি জেলার আমিষের চাহিদাও পূরণ হবে। সেই সাথে বিলুপ্ত প্রায় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের বংশ বৃদ্ধিতে ভূমিকা রাখবে এ নদী। বাংলাদেশ নৌ বাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকার্স লিঃ এর তত্বাবধানে ২৯ কিলোমিটার খনন কাজের প্রায় ৭০ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোডের ভৈরব নদী পুনঃখনন প্রকল্পের উদ্যোগে ৭০ কোটি ৬৫ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে গাংনী উপজেলার কাথুলী থেকে মুজিবনগর উপজেলার রতনপুর পর্যন্ত ২৯ কিলোমিটার নদী খনন কাজের উদ্বোধন করা হয় ২০১৬ সালের ২৩ এপ্রিল। ২০১৭ সালের ৩০ এপ্রিলের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবার কথা।

জানা গেছে, ১৯৭১ সালে ঐতিহাসিক  মুজিবনগরে অস্থায়ী সরকার গঠন করা হয়। মুজিবনগর তথা বৈদ্যানাথতলাকে প্রথম রাজধানী করা হয় এবং প্রথম রাজধানী থেকেই যুদ্ধ পরিচালনা করা হতো। সেই সময়ে পাকিস্তানী সেনাদের প্রথম রাজধানীতে যেতে বড় বাধা হয়ে দাঁড়ায় এই ভৈরব নদ । এক সময় মেহেরপুর ও চুয়াডাঙ্গাসহ যশোর অঞ্চলে মালামাল বহনের একমাত্র পথ ছিল এই ভৈরব নদীটি। এ নদী দিয়ে কোলকাতা থেকে মালামাল আনা নেয়া করা হতো। বিদেশীরা ব্যবসা-বাণিজ্যসহ নানা ভাবে এদেশে এসেছেন এই ভৈরব নদী হয়ে। ১৯৭৩ সালে আংশিক খনন কাজ করা হয়। তারপর দীর্ঘদিন যাবৎ নদীটি খনন না করার কারণে নাব্যতা সংকট দেখা দেয় এবং জেলার প্রধান নদ ভৈরব ক্রমেই বিলিন হয়ে যাচ্ছিল। এ সুযোগে নদীর দু’পাড়ে স্থানীয় প্রভাবশালীরা জমি দখল করে চাষাবাদ শুরু করে। একারণে এ এলাকার কৃষি জমির বড় একটি অংশ সেচ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যায়। এলাকার মানুষের দির্ঘদিনের দাবির প্রেক্ষিতে  ২০১০ সালে ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ভৈরব পুনঃখননের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিশ্রুতি অনুযায়ী ভৈরব নদী খনন করা হচ্ছে।
মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামের আব্দুর রহমান জানান, নদী খননের মাধ্যমে রসিকপুরসহ এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের কৃষি কাজসহ বিভিন্ন প্রয়োজনে পানি স্বল্পতা দূর হবে।

বিএডিসি সুত্র জানায়, নদ খননের মাধ্যমে রশিকপুর রতনপুর মৌজার প্রায় ২ হাজার হেক্টর কৃষি জমি সেচ সুবিধার আওতায় আসবে। নদীর পানি ব্যবহার করে অন্তত কয়েক হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে। এ ছাড়া হাঁস ও মাছের সমন্বিত চাষের মাধ্যমে অনেক পরিবার স্বাবলম্বী হবে। পানি সংরক্ষণের মাধ্যমে পরিবেশ, জীববৈচিত্রে ভারসাম্য বজায় থাকবে এবং ভৈরব নদী পুনঃখননে আগের জৌলুস ফিরে পাবে।

দারিয়াপুর গ্রামের ইলিয়াছ হোসেন জানান,  এই নদীটি ভরাট হয়ে অবৈধ ভাবে দখল হয়ে যাচ্ছিল। খননের মাধ্যমে এ অঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। তাদের মতে, এই পানি ব্যবহার করে (কৃষকরা) অতিরিক্ত কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি অনেকেই নিত্য প্রয়োজনে ব্যবহার করতে পারবে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান জানান, ভৈরব নদী পুনঃখননের মাধ্যমে মেহেরপুরের কয়েক হাজার কৃষকের স্বপ্ন পূরণের পাশাপাশি জেলাবাসীর আমিষের চাহিদাও পূরণ হবে। ভৈরব নদী খননে সারাবছর কৃষক বিভিন্ন জাতের খাদ্যশস্য উৎপাদন করতে পারবে। এতে প্রতিবছর অতিরিক্ত ৫ কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব হবে।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন  জানান, দির্ঘদিন আমাদের দাবি ছিলো জেলার একমাত্র নদী ভৈরবটি পুনঃখনন করার জন্য। আমার বাবা তিনিও সংসদ সদস্য থাকাকালে চেষ্টা করেছেন। আমিও সংসদ সদস্য হওয়ার পর চেষ্টা করেছি। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে শীতালক্ষ্যার সাথে আমাদের ভৈরবটির খনন কাজ করছে। এর মাধ্যমে  দেশীয় প্রজাতির হারিয়ে যেতে বসা ছোট ছোট মাছের বংশ বৃদ্ধি, দু-পাড়ে শিশু পার্ক, রেষ্টুরেন্ট, হাঁসমুরগি পালন, কিছু স্পিড বোট,  সেচে পানি ব্যবহার করবে, ৬টি অভয় আশ্রম গড়াসহ বিভিন্ন ভাবে জেলার প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এ নদীটি বাধাহীন ভাবে ২৯ কিঃমিঃ বয়ে চলেছে ফলে এখান থেকে অনেক কিছু সম্ভব। এ জেলার বিভিন্ন গ্রামের ছোট ছোট শিশুরাসহ মানুষ খোলা-মেলা নদীতে গোসল করছে, মাছ ধরছে।

বাংলাদেশ নৌ বাহিনীর প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকার্স লিঃ সূত্র জানায় প্রায় ৭০ ভাগেরও বেশি কাজ সম্পন্ন করা হয়েছে। কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে খনন কাজ শেষ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..