× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

পিআইডি

বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা

বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য। বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ।

উপদেষ্টা আজ ঢাকা জেলার ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি আয়োজিত ‘ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসব’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এদেশে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রেখে একসঙ্গে বসবাস করে আসছে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশা-ধর্ম-বর্ণ-ধনী-গরিব মানুষের অংশগ্রহণ এ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন।

উপদেষ্টা বলেন, রথের মেলায় এসে আবাল-বৃদ্ধ-বণিতা আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন। এই জাতীয় অনুষ্ঠানের মূল শিক্ষা সাম্যের বাণী প্রচার করা। তিনি বলেন, কারুপণ্যের বিখ্যাত পৌর শহর ধামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠানটি দেশের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ধামরাইয়ে মাসব্যাপী যে শিল্পমেলার আয়োজন চলে তা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে। সেজন্য সকলকে ধৈর্য ধারণ করতে হবে। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটিকে আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যাবে বলে উপদেষ্টা এসময় আশাবাদ ব্যক্ত করেন।

শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.) এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম ও ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..