× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

বেড়িবাঁধ না থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে কবিরহাটের ৩ গ্রামের মানুষ

ACP
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
আতঙ্কে দিন কাটাচ্ছে কবিরহাটের ৩ গ্রামের মানুষ

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক  ইউনিয়নে তিনটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে ধানশালিক ইউনিয়নের ৩টি ওয়ার্ডের প্রধান সড়ক ও কৃষি জমি প্লাবিত হয়েছে।
গত বুধবার ( ১০ আগস্ট ) থেকে শুরু হওয়া জোয়ারে পানিতে এসব এলাকা প্লাবিত হয়।
ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, জোয়ারের পানি হঠাৎ করে এলাকাতে ঢুকে পড়ে।  এতে যোগাযোগ ব্যবস্থার সমস্যায় পড়েতে হচ্ছে প্রায় ৯ হাজার মানুষকে। পানি ঢুকে পড়েছে বাড়ি গুলোতে। বেড়িবাঁধ না থাকায় সহজেই জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয় ধানশালিক ইউনিয়নে। জোয়ারের পানিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষজন ঘর থেকে বের হতে পারছেন না। কয়েক লক্ষ টাকার মাছ নদীর পানিতে ভেগে গেছে। বেড়িবাঁধ না থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে ৯ হাজার মানুষ।
চেয়ারম্যান আরও বলেন, ইউনিয়নটি সাগরের একবারে কাছে হলেও নেই কোনো বেড়িবাঁধ। যার ফলে জোয়ারের সময় এই ইউনিয়নে জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করে। পূর্ণিমা তিথির কারণে নদীতে প্রচণ্ড ঢেউ থাকায় গ্রাম গুলো প্লাবিত হয়।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মুন্সী আমির ফয়সাল বলেন, তাকে এখন পর্যন্ত কেউ বিষয়টি জানায়নি, অফিসারদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানাবেন।


এ ক্যটাগরির আরো খবর..