বেনাপোলের চোলাই মদের আড়ৎদার খ্যাত বেবীর ছেলে উজ্জল আটক

স্টাফ রিপোর্টার বেনাপোল, বেনাপোল : বেনাপোলের চোলাই মদ কারবারি উজ্জল হোসেনকে ৪৭ লিটার চোলাই মদসহ আটক করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)৬’র সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১০টার সময় তাকে নাভারন বাজারস্থ সাতক্ষীরা রাস্তার মোড় সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে থেকে আটক করা হয়।
আটককৃত উজ্জল হোসেন(২৩) বেনাপোল মাছ বাজারের চোলাই মদের আড়ৎদার খ্যাত বেবীর ছেলে। তার পিতা বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মৃত তোতা মিয়া। বিগত কয়েক দিন পূর্বেও বেবীর ছোট ছেলে হিরু মিয়া একই প্রক্রিয়ায় চোলাই মদসহ র‌্যাবের হাতে আটক হয়েছিল বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বেনাপোল মাছ বাজারের ভিতরে চোলাই মদের আড়ৎদার খ্যাত বেবী, মুরগী পটিতে ভাঙ্গা রশিদ ও রিপন চোলাই মদের কেনা-বেচা করে এলাকার পরিবেশ নষ্ট করছে। যা স্থানীয় পুলিশ প্রশাসনের নাকের ডগায় প্রতিদিনই মাদকের কেনা-বেচা হলেও তা অজ্ঞাত কারণে বন্ধ না হওয়ায় হতবাক স্থানীয়রা। ইতিমধ্যে র‌্যাবের অভিযানে চোলাই মদসহ আটক হয় মুরগী পটির রিপন ও মাছ বাজারের বেবীর ছোট ছেলে হিরু। সর্ব্বশেষ বৃহস্পতিবার র‌্যাবের হাতে ৪৭ লিটার চোলাই মদসহ আটক হয় বেবীর বড় ছেলে জুয়েল। বাকি, মুরগী পটির ভাঙ্গা রশিদ ও মাছ বাজারের বেবী আটক হলে এবং তাদের মাদকের ব্যবসার বিরুদ্ধে কঠোর নজরদারি বাড়ালে শান্তিপ্রিয় এলাকাবাসী স্বস্তির নিশ্বাষ ছাড়তে পারবে বলেও জানান স্থানীয়রা।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)৬’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এম মাহামুদুর রহমান মোল্লা(এস) বিএন জানান, র‌্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ, অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এছাড়া, প্রধান মন্ত্রীর নির্দেশনা মোতাবেক র‌্যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১০টার সময় নাভারন বাজারস্থ সাতক্ষীরা রাস্তার মোড় সংলগ্ন যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করে উজ্জল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি সাদা রংয়ের প্লাষ্টিকের জারকিনের মধ্যে রক্ষিত ২২ লিটার এবং আরেকটি নীল রংয়ের প্লাষ্টিকের জারকিনের মধ্যে রক্ষিত ২৫লিটার চোলাই মদসহ সর্বমোট ৪৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। দ্রুত ধৃত আসামী ও সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।