বেনাপোলে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা আটক ১

বেনাপোল প্র‌তি‌নি‌ধি: বেনাপোলে এক সাংবাদিক পরিবারের ওপর হামলা চালিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার  সন্ধ্যায় বেনাপোল পোর্টথানায় আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান রুবেলের বাবা মোশারেফ হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- বেনাপোলের বড়আঁচড়া গ্রামের শহিদুলের ছেলে শাহিন (২৬), হাফিজুর রহমানের ছেলে মাসুম (২১), ছাবদারের ছেলে আমিরুল ইসলাম (২৭), ইসরাফিল হোসেন (৪৫), রেজাউল ইসলাম (৩০), সামসুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৪৮), পুটে আহম্মদের ছেলে আইয়ুব খান (৪৫), সামসুর রহমানোর ছেলে হাফিজুর রহমান (৪২) ও আইয়ুব খানের ছেলে ইদ্রিস আলী (২০)।

মোশারেফ হোসেন  বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলার আসামিদের সঙ্গে পুরানো দ্বন্দ্ব ছিলো। ক‌য়েকদিন আগে তারা দেশীয় অস্ত্র নিয়ে তার পরিবারের ওপর হামলা চালায়। এতে তার ছেলে রুবেল, ছোট ভাই হাবিবুর, খোরশেদ আলম এবং ভাইপো শামিম গুরুতর আহত হন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মামলার ২ নাম্বার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।