মোঃফরহাদ শেখ, রাজৈর(মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে মটরসাইকেল আরোহী বাবা নিহত ও চালক ছেলে আহত হয়্।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহত নিলু হাওলাদার (৬০) উপজেলার ঘোালকান্দি গ্রামের মৃত হাছেন হাওলাদরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় নিলু হাওলাদার ও তার তার ছেলে সাজ্জাদ মটরসাইকেলযোগে রাজৈর থেকে টেকেরহাট ফিরছিল। বৌলগ্রাম নামক স্থানে মটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । এসময় মটরসাইকেল আরোহী বাবা নিলু হাওলাদার ঘটনাস্থলেই নিহত হয় এবং চালক ছেলে সাজ্জাদ আহত হয় । ওসি মোঃ শাহজাহান ঘটনা নিশ্চিত করেছেন ।

