বিশেষ প্রতিবেদকঃ জনগণের আনন্দময় ঈদ উদযাপন নিশ্চিত করার জন্য মহাসড়কগুলোকে নিরাপদ ও যানযট মুক্ত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।
আজ এনডিএম এর ঢাকা মহানগর দক্ষিন কর্তৃক আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য অনেকেই ঢাকার বাহিরে যায়। কিন্তু অতীব দুঃখের বিষয় হলো- প্রতি ঈদেই বাড়ী ফিরতে গিয়ে জনগণকে ভোগান্তির শিকার হতে হয়। অথচ একটু পরিকল্পন করে আগে থেকেই ব্যবস্থা নিলে এই কষ্ট অনেকটাই লাঘব করা যায়। আগামী কয়েকদিনের মধ্যে সরকার এই ব্যবস্থা টুকু করবেন বলে জনাব হাজ্জাজ আশা ব্যক্ত করেন।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর ঢাকা মহানগর দক্ষিনের কমিটির আহ্বায়ক ও বিভাগীয় সম্পাদক আফতাব হোসেন মোল্লা সভাপতিত্বে এই ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিএম এর মহাসচিব (চলতি দায়িত্বে) অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের। অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সৈয়দা সাদিয়া মেহ্জাবীন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. কায়সারুর ইসলাম, বিভাগীয় সম্পাদক (প্রচার ও প্রকাশনা) শেখ মোঃ আলমগীর।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্ববধানে ছিলেন ঢাকা মহানগর দক্ষিনের সদস্য সচিব মোঃ ইউনুস রানা। ইফতার ও দোয়া মাহফিলের মুসলিম উম্মাহ্ এবং দেশ ও জাতীর কল্যান কামনা করে মোনাজাত করা হয়।




