× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে যশোর জেলা ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
জেলা ছাত্রলীগ নেতা

যশোরের বেনাপোল সীমান্ত  থেকে ইমরান হোসেন নামে এক  ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
ধারনা করা হচ্ছে ভারতে পালিয়ে যেতে সে সীমান্তে অবস্থান করছিল।
শুক্রবার(৫ সেপ্টম্বর) রাত ৮ টার দিকে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। আটক ইমরান  যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা ও যশোর এমএম কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, ইমরান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের বাড়িতে বোমা হামলার সময় নেতৃত্ব দিয়েছিলেন। একই সঙ্গে গত ৪ আগস্ট বিএনপির পার্টি অফিসে হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততা ছিল।
এসব ঘটনার বিভিন্ন ফুটেজেও তাকে দেখা গেছে। শুক্রবার রাতে  ভবেরবেড়ে তাকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে স্থানীয়রা প্রথমে জিজ্ঞাসাবাদ করেন। পরে এমএম কলেজের কয়েকজন সাধারণ শিক্ষার্থী তাকে চিনে ফেলেন। এক পর্যায়ে জড়ো হতে থাকে স্থানীয়রা ও বিএনপির নেতাকর্মীরা। এসময় তাকে আটকে রেখে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন,  ইমরানকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তরের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ০৫ আগস্টের পর  বিভিন্ন অপরাধীরা ভারতে পালানোর জন্য  দালাল চক্রের মাধ্যমে প্রথমে  সীমান্তের পাশ্ববর্তী গ্রামে  অবস্থান নেয়। পরে সুযোগ-সুবিধা বুঝে ওপারে রাজনৈতিক আশ্রয়ে চলে যাচ্ছে।  ইতিপূর্বে অবৈধ অনুপৈবেশের অভিযোগে বেশ কয়েকজন আটক হয়েছে। তবে বিভিন্ন জনকে ম্যানেজ করে অধিকাংশ পালিয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..