আটক আসামী হলেন,বেনাপোল পোটথানাধীন শিবনাথপুর গ্রামের মৃত শফিউল্লাহ গাজীর ছেলে জুব্বার আলী(৩২)।
রবিবার (০৭ নভেম্বর)রাতে ডিবি যশোরের বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। বেনাপোল পোর্ট থানাধীন রহমতপুর বিলপাড়া মশিয়ার হাজীর মাছের ঘেরের গুদাম ঘরের সামনে কাঁচা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী জুব্বার আলীকে ৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৮০,০০০/- টাকা।
যশোরের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়