× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিআইডি

যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ

শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তিপড়াশোনায় অনাগ্রহ এবং ঝরে পড়ার প্রবণতা একটি বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় বিএনসিসির মতো সংগঠনকে আরো সক্রিয় ও বিস্তৃত করতে হবে। তিনি বিএনসিসির কার্যক্রমকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন।

আজ শিক্ষা মন্ত্রণালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  সভায় বিএনসিসির প্রতিনিধিদলের সাথে ‘Youth Workforce Development: National Transformation through BNCC’ বিষয়ে আলোচনা হয়।

সভায় দেশের যুবসমাজকে দক্ষশৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণপ্রশিক্ষণ কাঠামো উন্নয়ন এবং জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনটির বিদ্যমান কার্যক্রমের বিশ্লেষণসম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহও আলোচনায় আসে।

সভায় শিক্ষামন্ত্রী বলেনদেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলানেতৃত্বগুণদেশপ্রেম ও নৈতিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেনবিএনসিসি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এটি দেশের একটি কার্যকর “ডিফেন্স লাইন” হিসেবেও কাজ করতে সক্ষম।

মন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় বিএনসিসির কার্যক্রম অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন এবং পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় বিএনসিসির কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেনসফল বাস্তবায়নের মাধ্যমে এই মডেল সারাদেশে সম্প্রসারণ করা হবে।

ড. এহছানুল হক মিলন বলেনবিএনসিসি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (TVET) নিয়ে কাজ করছেযা আমাদের প্রধানমন্ত্রীর ভিশন। এই ভিশন বাস্তবায়নে আমাদের যৌথভাবে কাজ করতে হবে।

সভায় বিএনসিসির প্রতিনিধিরা সংগঠনের অবকাঠামোপ্রশিক্ষণ ব্যয়জনবল বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা জানানস্বল্প ব্যয়ে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করে দেশব্যাপী কার্যক্রম বিস্তারের সুযোগ রয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেনযুবসমাজই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি শক্তিশালীআত্মনির্ভরশীল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে পারি।


এ ক্যটাগরির আরো খবর..