× Banner
সর্বশেষ
নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পাটকেলঘাটায় কৃষিজমি ও জনবসতির মধ্যে ইটভাটা নির্মাণে প্রশাসন নীরব ভূমিকায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥  পাটকেলঘাটায় নিয়মনীতি উপেক্ষা করে কুষি জমি ও জনবসতির মধ্যে ইট ভাটা নির্মাণে এলাকা শতাধিক কৃষিজীবি মানুষ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দাখিলকৃত অভিযোগের বিবরন থেকে জানা যায়, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশেই বকশিয়া মাঠে ফসলি জমি ও জনবসতির মধ্যে সাতক্ষীরা শহরে বসবাসরত মেসার্স মোল্ল্যা ব্রিকস মালিক মোজাম্মেল হক নিয়মনীতিকে উপেক্ষা করে অর্থের দম্ভে সম্পূর্ন অবৈধভাবে ইট ভাটা নির্মাণ কাজ শুরু করেছেন । তার এসব অবৈধ কর্মকান্ডের সহযোগিতা করছেন উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত: শেখ আতিয়ার রহমানের পুত্র যুবদল নেতা জাকারিয়া শেখ, একই গ্রামের ইট ভাটা শ্রমিক রবিউল ইসলাম। এরই প্রেক্ষিতে কৃষি জমিতে ইট ভাটা নির্মাণে ক্ষতির আশাংখায় বকশিয়া কুমিরা মনোহরপুরও জগদান্দকাটি গ্রামের ১০৩ জন স্বাক্ষরিত কৃষিজীবি মানুষ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে পৃথক পৃথক ভাবে লিখিত অভিযোগ দাখিল করেন।

গত ২৯ এপ্রিল সকাল ৯ টায় দিকে ইট ভাটার মালিক তার সাঙ্গ-পাঙ্গদের সাথে নিয়ে জবরদস্তির মাধ্যমে মাটি কাটা খনন যন্ত্রদারা ফসলি জমি থেকে মাটি কাটার কাচ অব্যহত রেখেছেন। এর দু’দিন পর  ১১ এপ্রিল ৫টি ইজ্ঞিনচালিত লাঙ্গলদ্বারা পুরো মাঠের ফসলি জমি চাষের মাধ্যমে ফসল বিনষ্ঠ করে দেন। এতে জমির মালিক গন বাধা দিতে গেলে ইট ভাটা মালিক সাঙ্গ-পাঙ্গদের হুমকিতে জমির নিরিহ কৃষকরা ভয়ে বাড়ি ফিরে যান । এ নিয়ে ক্ষতিগ্রস্থ গ্রামের পাট চাষী তাছের আলি কামরুজ্জামান,রেজাউল ইসলাম, আরিকুল ইসলাম, মো: আলাউদ্দীন,আব্দুর রশিদসহ ৩০/৩৫জনের অভিযোগ তাদের রোপনকৃত ফসল আর পাট ও শাকসবজি সম্পূর্ন ভাবে কলের লাঙ্গল দিয়ে ক্ষতি সাধন করা হয়েছে। এরই মধ্যে সুচতুর ঐ ইট ভাটার মালিক স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের চোখ এড়নো জন্য কলের ৫টি কলের লাঙ্গল দিয়ে সমস্ত ফসলের ক্ষেত মাড়িয়ে দেয়া হয়েছে। এতে করে ফসলের শতধিক মালিক দারুণভাবে ক্ষতিগ্রস্থের পাশাপাশি হতাশা গ্রস্থ হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অর্থলোভী ইটভাটা মালিক সাঙ্গ-পাঙ্গদের নিয়ে মহাসড়কের সীমানা দখল করে শ্রমিকদের থাকার জন্য ঘরবাড়ী, ব্যাথরুম ও অফিস ঘর নির্মাণ কাজ চালাছেন। এলাকার নিরিহ কৃষিজীবি মানুষের অর্থের লোভ ও প্রতারনা মূলকভাবে ইট ভাটায় কর্মসংস্থানে আশ্বাস্ত করে অনন্ত ৩০ বিঘা জমি চুক্তি পত্র করে নেন । চুক্তি মোতাবেক ইটভাটা মালিক সরকারী নীতিমালা তোয়াক্কা না করে উপজেলার প্রশাসনে নাকের দগার উপরে খোলা মেলা ভাবে প্রকাশ্যে এ  অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এখানে কোন কিছু লুকানো নয়, সবই হচ্ছে প্রকাশ্যে। দেখলে মনে হয় আইনকানুন,নীতিমালা ও বিধিবিধান এই ইট ভাটার মালিকের জন্য যেন প্রযোজ্য নয়।
সরকার প্রনীত নীতিমালা অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ অনুযায়ী কোন কুষি জমি এবং জনবসতির ৩ কিলোমিটারে  মধ্যে ইটভাটা নির্মাণ করা যাবে না । কিন্তু কে মানে কার কথা, টাকা আছে যার আইন আছে তার। এমনি অবস্থা উপজেলার বকশিয়া ফসলি মাঠে । ক’দিন আগেও এসব জমিতে শীতকালীন শাকসবজি ও রবি ফসলের মাঠ ভরে ছিল । এখন সবই ফাকা করে অবৈধভাবে ইট ভাটা নির্মাণ কার্যক্রম চলছে পুরোদমে। পরিবেশ অধিদপ্তর এসব অবৈধ কর্মকান্ডের নিয়ন্ত্রন এবং আইনের প্রয়োগ করা কথা থাকলেও  তারা রয়েছে ঘুমে আচ্ছন্ন। আর উপজেলা প্রশাসন দেখেও না দেখার ভান করে আছে।

দেশের খাদ্য উৎপাদনের কৃষি জমিতে কোন ভাবেই ইট ভাটা নির্মাণ করার নিয়ম নেই । পরিবেশের ক্ষতিকর বা জনস্বাস্থ্য ঝুকিতে ফেলে ইট ভাটা স্থাপন বা ইট প্রস্তুতের কোন রকম কর্মকান্ড করা যাবে না । এসব কর্মকান্ড পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি বিধান রাখা হলেও  পাটকেলঘাটা বকশিয়া ফসলি মাঠে ইট ভাটা নির্মাণ কারী মোজাম্মেল হক ও তার সাঙ্গ-পাঙ্গরা অদৃশ্য কারনে ধরা ছোয়া বাইরে রয়েছেন। এলাকাবাসী অবিলম্বে এসব অবৈধ কর্মকান্ড বন্ধের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন এর কাছে জানতে চাওয়া হলে তিনি তদন্তপূর্বক ভাটা নির্মাণকারী কৃর্তপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..