× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

ভারত প্রতিনিধি

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল জানা যাবে আজ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল জানা যাবে আজ। ধারণা করা হচ্ছে, বিকেল চারটার দিকে ফলাফল প্রকাশিত হতে পারে।

আজ ২১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে। সোমবার (১৮ জুলাই) দিল্লিতে নির্বাচনে দুই রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহার লড়াইয়ে দেশের প্রায় ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেন।

জানা গেছে, দ্রৌপদী ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধি। বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, তিনি অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন। অন্য দিকে, বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা প্রায় রোজই নির্বাচনের প্রচারে নিজের পক্ষে কথা বলেছেন।

এদিকে তৃণমূল বলেছে যশবন্ত যাতে বিরোধীদের পুরো ভোটটিই পান তার ব্যবস্থা করেছে তারা।

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। সাংসদ, বিধায়কদের ব্যালটে ভোট দিতে হয়। জানাতে হয় প্রথম ও দ্বিতীয় পছন্দও। বেগুনি রঙের কালির পেন দিয়ে ভোট দিতে হবে সংসদ সদস্য, বিধায়কদের। তবে সংসদ সদস্যদের জন্য থাকবে সবুজ ব্যালট পেপার ও বিধায়কদের জন্য গোলাপি রঙের।


এ ক্যটাগরির আরো খবর..