× Banner
সর্বশেষ
২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে ২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বেনাপোলে অস্ত্রসহ যুবক আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ওয়ান শুটার গানসহ আব্দুস ছালাম (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সীমান্তের সাদিপুর বেলতলার মোড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

ছালাম বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্র কেনাবেচা চলছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এক যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান পাওয়া যায়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ছালামের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..