× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২৬
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল

যশোরের বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫ টায় বেনাপোল স্থলবন্দর আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের ছাদপ্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) উপ-সচিব শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ, বেনাপোল ইমগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, সৈয়দ মোর্তজা, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি, সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, শ্রমিক ইউনিয়ক ৯২৫-এর সাধারণ সম্পাদক শহিদ আলী প্রমুখ।
বেনাপোল স্থলবন্দরের আয়োজক সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন-স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..