× Banner
সর্বশেষ
ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেনাপোল স্টেশনের গুডস ইয়ার্ড সম্প্রসারণ কাজের উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
গুডস ইয়ার্ড সম্প্রসারণ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃবেনাপোল (যশোর): বেনাপোল রেলওয়ে স্টেশনের গুডস ইয়ার্ড সম্প্রসারণ কাজের ভিত্তি স্থাপনা উদ্বোধন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মুহাম্মাদ শামছুজ্জামান।
রোববার (১০ জানুয়ারী) সকাল  ১১ টার সময় বেনাপোল রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহর সভাপতিত্বে আনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মুহাম্মাদ শামছুজ্জামান জানান, বর্তমানে বেনাপোলে বন্দরের রেলওয়ে ইয়ার্ডা না থাকায় আমদানি বানিজ্যে ব্যাপক ব্যাহত হচ্ছে। এজন্য রেলপথে আমদানি বানিজ্য আরো গতিশীল করতে বেনাপোল রেলস্টেশনে আজ প্রথমে দুটি গুডস ইয়ার্ড তৈরির ভিত্তি স্থাপনা  করা হয়েছে। এবং পরবর্তীতে আরো এই গুডস ইয়ার্ডা তৈরি করা হবে। যাতে করে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি বানিজ্য আরো গতিশীল হয়।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান  জানান, সরকার বেনাপোল বন্দর থেকে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব পায়। এই করোনা কালিন সময়ে শুধু রেলপথের আমদানি পণ্য থেকে সরকার ৩০০ কোটি টাকা রাজস্ব পেয়েছে। এই রেল পথে ইয়ার্ড তৈরি হলে সরকার আরো বেশি রাজস্ব পাবে বলে তিনি জানান।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, আগে বেনাপোল বন্দরে রেলপথে খুব সিমিত আকারে আমদানি হতো। বর্তমানে করোনার কারনে স্থল পথে আমদানি রপ্তানি বন্ধ থাকায় বানিজ্য স্থবির হয়ে পড়ে। এজন্য আমদানি রপ্তানি বানিজ্য গতিশীল করেতে বেনাপোল বন্দরের রেলপথে আমদানিতে ব্যাপক সড়া ফেলে। তবে বন্দরের ইয়ার্ড না থাকায় রেলপথে আমদানিতে আনেক সমস্যার সৃষ্টি হয়। এজন্য বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছিলো। পরবর্তীতে উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল রেলপথে আমদানি বানিজ্য সম্প্রসারনে বেনাপোলে দুটি গুডস ইয়ার্ড তৈরির অনুমতি দেন। তারই ধারাবাহিকতায় আজ বেনাপোল রেলওয়ে স্টেশনের দুটি ইয়ার্ড তৈরির ভিত্তি স্থাপনার উদ্বোধন করা হয়েছে। এবং খুব দ্রুত ইয়ার্ড তৈরির কাজ শুরু হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেল মহাব্যবস্থাপক (পাকশি) শাইদুল ইসলাম, রেলওয়ের প্রধান প্রকৌশলি (রাজশাহী) আবু ফাত্তা মাছুদুর বহমান, বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান, বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজনসহ আমদানি রপ্তানির সাথে জড়িত বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..