× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

বেনাপোল সীমান্তে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ

admin
হালনাগাদ: সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোল বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
সোমবার (৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে বেনাপোল সীমান্তের অভায়বাস মাঠ থেকে এই ফেনসিডিল জব্দ করা হয়।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে ফেনসিডিলের একটি চালান ঢুকবে। পরে বিজিবি সদস্যরা সীমান্তে জনবল বাড়ায়। এক পর্যায়ে ওই চোরাচালানীরা ভারত সীমান্তবর্তী এলাকা পাচভুলোট গ্রামের মাঠ অতিক্রম করার সময় তাদের ধাওয়া করলে মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ হওয়া ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..