মোঃমাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধি: অবৈধপথে ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে ২ শিশুকে উদ্ধার করেছে বিজিবি।
সোমবার রাতে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের উদ্ধার করে । তবে এই সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটককৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার পটিয়াদীড় থানার লোহাজড়ী এলাকার মৃত আইনউদ্দিন এর মেয়ে খাদিজা আক্তার (১৫) ও একই এলাকার মুনজিল হোসেনের মেয়ে বিউটি (১২)।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের পুটখালী পশ্চিমপাড়া থেকে এই ২ শিশুকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে যায় বলে জানান বিজিবি।
উদ্ধার ২ শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান ।



