× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুন, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। রোববার (০৩ জুন) বিকেলে বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলামকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- বন্দরের উপ পরিচালক (প্রশাসন) রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি-শার্শা) আব্দুল ওয়াদুদ, কাস্টমস সহকারী কমিশনার উত্তম চাকমা, বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমিন, বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তৌহিদুর রহমান, ট্রাফিক পরিদর্শক জাবেদি বিল্লাহ, অগ্নি পরিদর্শক অহেন্দ্র কুমার দেবনাথ ও বন্দরের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওয়াদুদ মিল্কি।

বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম  জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। খুব দ্রুত এ তদন্ত কমিটি নির্ভুলভাবে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। আশা করি এ তদন্তে অগ্নিকাণ্ডের কারণ ও আমদানি পণ্যের ক্ষতির পরিমাণ জানা যাবে। এসময় টার্মিনালে কর্মরত কারও বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠলে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রোববার ভোরে বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনাালের এ অগিকাণ্ডে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের হিরো মটরসাইকেল কোম্পানি। তাদের আমদানিকৃত মটরসাইকেল ও কয়েকটি পণ্যবাহী ভারতীয় ট্রাক পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ক্ষতির শিকার হয়েছেন বাংলাদেশি বেশ কয়েক জন সুতা, তুলা ও কেমিক্যাল পণ্যের আমদানি কারক।


এ ক্যটাগরির আরো খবর..