× Banner
সর্বশেষ
আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ 

বেনাপোল পোর্ট থানা পুলিশের প্রকাশ্য সহোযোগিতায় ডিউটি ফ্রিপের মদ বিক্রি হচ্ছে কালোবাজারে

admin
হালনাগাদ: শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃ কোন নিয়ম নিতী তোয়াক্কা না করে বেনাপোল পোর্ট থানার সহেযোগিতায় প্রকাশ্যে কাষ্টমস – ইমিগ্রেশনের মধ্যে অবস্থিত ডিউটি ফি-্রসপ এর মাদকদ্রব্য প্রকাশ্যে বিক্রি করার অভিযোগ উঠেছে।

বেনাপোল পোর্ট থানা কর্তৃক ডিউটি ফ্রিসপ এর মাদক দ্রব্য বিক্রির জন্য স্লিপ প্রদান করছে এক শ্রেনীর লোকের মাধ্যমে। জনসম্মুখে দোকান থেকে মদ সহ অন্যান্য পন্য কাষ্টমস গেটের বাইরে দিয়ে প্রকাশ্যে হাতে করে নিয়ে মাদক ব্যবসায়িরা প্রধান সড়ক দিয়ে চলে যাচ্ছে। সাদা  পোশাকের বেনাপোল পোর্ট থানার কিছু পুলিশ সদস্য মাদক ব্যাবসয়িদের  তাড়া করে ধরলে এরা পকেট থেকে তাদের কাছে থাকা পুলিশের ছোট টোকেন বের করে দিলে পুলিশ মাদক দ্রব্য না ধরে চলে যাচ্ছে।

শুক্রবার বেনাপোল পোর্ট থানার জনৈক পুলিশ সদস্য ২  জন মাদক ব্যাবসায়িকে ৪ বোতল মদ সহ চৌধুরি মার্কেটের ভিতর হাতে নাতে ধরলে তারা পকেট থেকে ছোট টোকেন দেখায় চলে যায়। সাদা পোশাকধারি পুলিশ সদস্যকে ডেকে মাদক না ধরার কারন জিজ্ঞাসা করলে তিনি বলেন ওদের কাছে পুলিশের স্লিপ আছে। নাম জানতে চাইলে তিনি বলেন আপনারা আমাকে চেনেন না এর আগে চৌগাছা থানায় ছিলাম। আমি সেখান থেকে বদলী হয়ে এসেছি। তিনি আরো বলেন যেখানে ওসি সাহেব লোকের মাধ্যমে মাদক ক্রয়ের স্লিপ প্রদান করছেন সেখানে আমারা কিছু করতে পারব না। যাদের স্লিপ নাই তাদেরকে ধরে থানায় নেওয়া হবে। একজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে ১ বোতল মদ সহ।

বেনাপোল চেকপোষ্টের একটি নির্ভরযোগ্যসুত্র জানায় ইম্প্রেরিয়াল ডিউটি ফ্রিসপের দোকান এর পক্ষ থেকে পুলিশকে  মাসিক এবং সাপ্তাহিক টাকা দেওয়া হয়। অপরদিকে যারা ব্যবসা করে তারা স্লিপ করে পুলিশকে টাকা দিচ্ছে। সুত্র বলে বেনাপোল পোর্ট থানা মানে  রামের করাত এরা আসতে ও কাটে যাইতে ও কাটে।


এ ক্যটাগরির আরো খবর..