বেনাপোল চেকপোষ্টে দালাল উৎখাতের জন্য ওসির বাদি হয়ে মামলা।। মামলার ১ ঘন্টা পর ভিআইপি দালাল কালাম আটক

মো: আনিছুর রহমান,বেনাপোল থেকেঃ সু-শৃৃংখল ভাবে পাসপোর্টযাত্রী যাতায়াতের জন্য বেনাপোল চেকপোষ্টে দালাল উৎখাতের জন্য শেষ পর্যান্ত ইমিগ্রেশন ওসি বাদি হয়ে ভিআইপি দালাল সহ ১৫ জনকে আসামি করে পোর্ট থানায় মামলা করার পর রাত্রেই কালাম নামে এক দালালকে আটক করেছে পুলিশ ।

সুত্র জানায় বেনাপোল চেকপোষ্টে দালাল ছিনতাইকারিদের জন্য ইমিগ্রেশন ওসি অতিষ্ট হয়ে গতকাল বেনাপোল পোর্ট থানায় ভিআইপি দালাল বলে খ্যাত কালামকে আসামি করে আরো ১৫ জনকে অজ্ঞাত নামা আসামি করে একটি মামলা দায়ের করেছে। যার নং-৩১/তারিখ২০/০৩/১৭।

আটককৃত কালাম শার্শার বাগআঁচড়া এলাকার আব্দুর বারির ছেলে । সে বেনাপোল চেকপোষ্টে প্রায় ২৫ বছর যাবৎ পাসপোর্ট দালালি করছে বলে সুত্র দাবি করে।

সকাল ১০ টার সময় চেকপোষ্টে যেয়ে দেখা যায় সু-শৃংখল ভাবে পাসপোর্টযাত্রীরা তাদের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত গমন করছে। ইমিগ্রেশন এর প্রধান গেটে পুলিশ সহ সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক দাঁড়িয়ে আছে দালাল উৎখাতের জন্য। বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসানকে তার সহকর্মী কনষ্টবল নিয়ে চেকপোষ্ট এলাকায় টহল দিতে দেখা গেছে। ইমিগ্রেশন ওসি ইকবাল আহমেদকে কাষ্টমস ইগি¤্রশেন ভবনের চতুর্পাশে^ তদারকি করতে দেখা গেছে কোন রকম বহিরাগত কোন লোক যেন পাসপোর্টযাত্রীদেরে হয়রানি করতে না পারে এবং পাসপোর্টযাত্রীরা ব্যাগ টাকা ছিনতাই করতে না পারে।

তবে লক্ষ করা গেছে বেনাপোল চেকপোষ্ট সোনালী ব্যাংকে মাত্র ১ জন লোক ট্রাভেল ট্র্যাক্স কাটতে দির্ঘলাইন পড়ে গেছে। যার কারনে অনেক পাসপোর্ট যাত্রী অভিযোগের সুর তুলেছে ব্যাংকের বিরুদ্ধে। ঢাকার পাসপোর্টযাত্রী নিলীমা সরকার, অনুপ বড়–য়া. কালাম হোসেন বলেন আন্তর্জাতিক এ চেকপোষ্টের ব্যাংকে মাত্র ১ জন লোক ট্যাক্স নেওয়ায় যাত্রীদের কিছুটা দুর্ভোগের শিকার হতে হয়েছে। আবার তারা একই সাথে সন্তষ্টি ও প্রকাশ করেছে আগে চেকপোষ্টে পাড়া দিলে দালালরা আমাদের চারিপাশ থেকে আটকিয়ে ধরত। আজ অনেকটা স্বাচ্ছন্দ বোধ করছি যে দালালদের কোন উৎপাত নেই নিজেরা নিজেদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করতে পেরে।

ইমিগ্রেশন ওসি ইকবাল আহমেদ বলেন স্বাধিনতার পর থেকে এখানে বিভিন্ন ভাবে বিদেশগামি পাসপোর্টযাত্রীদের হয়রানি করে থাকে বিভিন্ন শ্রেনীর দালালচক্র। তিনি আরো বলেন আমি যতদিন এখানকার দায়িত্বে আছি ততদিন কোন পাসপোর্টযাত্রী যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে অনড় থাকব।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন কোন রকম দালাল মারফত যাতে পাসপোর্ট যাত্রী হয়রানির শিকার না হয় সে ব্যাপারে ইমিগ্রেশনকে সার্বিক সহযোতিা করা হবে। তিনি আরো জানান কালামকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

কাষ্টমস এর ডেপুটি কমিশনার নিতিশ বিশ^াস বলেন কাষ্টমস ইতিমধ্যে সোনালী ব্যাংকে অবহিত করেছে যাতে তারা আরো দুই একজন কর্মকর্তা কর্মচারি চেকপোষ্ট বুথে নিয়োগ দেয় যাতে দ্রুত ব্যাংকের ট্যাক্স কাটতে পারে এবং যাত্রীরা ও অপেক্ষা না করে দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে চলে যেতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।