আরাফাত কল্লোল, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় খরিপ-১/২০১৭-২০১৮ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে কয়েক’শ কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জলিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাহিদ আক্তার, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার দিপংকর দাস, মৎস্য অফিসার আব্দুল বারি, পশু সম্পদ অফিসার প্রকাশ চন্দ্র বিশ্বাস প্রমূখ।
প্রধান অতিথি ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা তার বক্তব্যে বলেন, আমাদের দেশ থেকে আউশ চাষাবাদ বিলিন হতে চলেছে। পূণরায় আউশ চাষ ফিরিয়ে আনার লক্ষে খরিপ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে এই সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এই বীজ ও সার যথাযথ কাজে লাগানোর জন্য উপস্থিত কৃষকদের পরামর্শ দেন তিনি।





