× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

বেনাপোল চেকপোষ্ট দিয়ে পূজা দেখতে আসছে ভারতীয় নাগরিকরা

admin
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

স্টাফ রিপোর্টার বেনাপোল : বেনাপোল-শার্শায় এ বছর সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গপূজা ১১ টি ইউনিয়নের ২৭ টি মন্ডপে পূজা উদযাপন হবে। এ উপলক্ষে সকল পূজামন্ডপে রাত দিন এখন ভক্তকুলদের আনন্দময় ব্যাস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। সেই সাথে বেনাপোল সহ দেশের প্রত্যান্ত অঞ্চলে পুজা দেখতে আসছে ভারতীয় নাগরিকরা।

এ বছর সবচেয়ে শার্শা উপজেলার বড় পূজা মন্ডপ তৈরীর কাজ করছে নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুরের  বেনাপোল পাঠবাড়ি আশ্রমে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের শার্শা উপজেলা শাখা সভাপতি শ্রী শান্তিপদ বিশ্বাস জানান, এ বছর শার্শা উপজেলায় ২৭ টি  মন্ডপে খুব জাকজমক ভাবে পূজা অনুষ্টিত হচ্ছে। সেই ভাবে স্থানীয় প্রশাসন ও এলাকার স্থানীয় জনগন সহ সকল ধর্মের লোক আমাদের সহযোগিতা করছে।

তিনি আরোও জানান, বেনাপোল পাঠবাড়ি হরিদাস ঠাকুরের আশ্রমের পূজা উৎসবে পায় ২০ থেকে ২৫ হাজার ভক্তকুলের সমাগম হবে।

বেনাপোল পাঠবাড়ি পুজা মন্ডপে সরেজমিনে দেখা গেছে, পুজার আনন্দে শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধরা সহ সকল ধর্মের লোকের সমাগম।
তবে এ বছর বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত থেকে বাংলাদেশে পূজা দেখতে  নারী পুরষ আসছে।

ভারত থেকে আসা গিরিবালা দাস বলেন, জন্মভুমি বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। স্বামী সংসার নিয়ে ভারতের বারোসাতে থাকি। আসার সময় হয়না। এবার অনেক পূজাতে স্বামীর অনুমতি নিয়ে নিজ জন্মভূমি বাংলাদেশে পাড়া দিয়ে মন ভরে গেছে।

এছাড়া ভারত থেকে আসা উর্মি বালা, শ্যামারানী দাস বাংলাদেশে পূজা দেখতে এসে তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, একটি উৎসবের সময় বিদেশের মাটিতে ধর্মীয় উৎসব দেখতে এসেছি । খুব ভাল লাগছে।


এ ক্যটাগরির আরো খবর..