বেনজীর আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ২৪ নভেম্বর ফ্রান্সের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)।

এক শোকবার্তায় স্পিকার বলেন, বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া  এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।