× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

বেতনের দাবীতে তিন শতাধিক শ্রমিকের বিক্ষোভ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
বেতনের দাবীতে বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে লকডাউন ভঙ্গ করে আজও বিক্ষোভ করেছে শ্রমিকরা।

আজ রোববার (১৯ এপ্রিল) সকালে ফতুল্লার ওয়াপদারপুল এলাকা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে মিছিল করে নগরীর চাষাঢ়ায় এসে সড়কে অবস্থান নেয় প্যারাডাইজ ক্যাবলস ইন্ডাস্ট্রির প্রায় তিন শতাধিক শ্রমিক।

সামাজিক দূরত্ব না মেনে বকেয়া বেতন পরিশোধের দাবিতে পুলিশের চেকপোস্টের পাশে বিজয়স্তম্ভের চারপাশে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা।

শ্রমিকদের দাবি, গত ১০ মাস ধরে মালিকপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে নানাভাবে আশ্বাস দিলেও এখন পর্যন্ত বেতন পাননি তারা। কারখানার উৎপাদন বন্ধের কারণে মানবেতর জীবন যাপন করছেন কর্মহীন হয়ে পড়া কয়েকশ’ শ্রমিক।

এদিকে শ্রমিকদের এই বিক্ষোভের কারণে নগরীর প্রধান সড়কে যানজট সৃষ্টি হয়। এ্যাম্বুলেন্সসহ খাদ্যপণ্য বহনকারী বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ব্যাহত হয়। পরে পুলিশ এসে মালিকপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন শ্রমিকরা।


এ ক্যটাগরির আরো খবর..