× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

বেতন বৃদ্ধির প্রতিবাদে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

তানভির আহমেদ রিমন,লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে বিদ্যালয়ের মাসিক বেতন বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করে তারা। এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থীরা।

সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ক্লাস বর্জন করে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এসময় তাদের স্লোগান ছিল ‘শিক্ষা নিয়ে ব্যবসা নয়, শিক্ষা কোনো পণ্য নয়’। বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট কেবিনেটের নির্বাচিত সভাপতি হাসানুর রহমান ইমন, সাধারণ সম্পাদক ইউনুস নবী শান্ত, সদস্য মামুনুর রশিদ, ওমর ফারুক হৃদয়, মেহেরাব হোসেন, সানজিদা সুলতানা, ফাহাদ হোসেন প্রমুখ।

শিক্ষার্থীদের অভিযোগ, পদ শূন্য রেখে খন্ডকালীন শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীদের মাসিক বেতন বৃদ্ধি করে বিদ্যালয়কে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে। প্রধান শিক্ষকসহ অধিকাংশ শিক্ষকই বিদ্যালয়ে প্রাইভেট পড়ান। তারা ক্লাসে ঠিক মতো পাঠদান করেন না। তাছাড়া উপবৃত্তির টাকা, বই ও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে গরীব শিক্ষার্থীদের বঞ্চিত করে নিজেদের স্বার্থ রক্ষা করছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা। এসব অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন নি মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন চৌধুরী। তবে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের দাবি ও প্রতিবাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..