বেতন ও বোনাসের দাবিতে গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন ও বোনাসের দাবিতে গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানী ঢাকার মিরপুর-১১ নম্বরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এমন পরিস্থিতিতে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে। ভোগান্তির মধ্যে রয়েছেন পথচারীরা।

আজ শনিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই এলাকার ‘কটন টেক্সটাইলের’ শ্রমিকরা মিরপুর-১১ নম্বরের পূরবী সিনেমা হল সংলগ্ন পোস্ট অফিসের সামনের রাস্তা অবরোধ করেন।

পল্লবী থানার পরিদর্শক (পেট্রোল) মো. আফজাল হোসেন বলেন, সকাল থেকে কটন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে পোস্ট অফিসের সামনের রাস্তায় যান চলাচল ডাইভারশন করে দিতে হচ্ছে। এতে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, কটন টেক্সটাইলের মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। ‌দুপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত মীমাংসা করার চেষ্টা করছি। রাস্তা থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।