× Banner
সর্বশেষ
জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি  ক্ষুদ্র পরিসরে বৃহৎ সাফল্য দক্ষিঞ্চলে অর্থনীতির নতুন দিগন্ত শোল মাছ চাষ পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম দুনীতির বিরুদ্ধে মানববন্ধন

Kishori
হালনাগাদ: বুধবার, ৫ মার্চ, ২০২৫

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার(৫ মার্চ) বেলা ১২টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের আয়োজনে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে অনিয়ম, দুনীতি ও কার্যক্রম বিলম্বের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়।

ইউনিয়নের দুর্গাবাটি ও দাতিনাখালী নামকস্থানে বেড়ী বাঁধের ভাঙ্গন কবলিত এলাকায় দাঁড়িয়ে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, এলাকাবাসী সহ অন্যান্যদের অংশ গ্রহণে মানববন্ধনে বক্তারা বলেন পানি উন্নয়ন বোর্ডের কাজের অবহেলার কারণে ইউনিয়নের কাঁকড়া, চিংড়ী শিল্প আজ ধবংসের পথে। জাইকা কর্তৃক বেড়ী বাঁধের সংস্কার কার্যক্রম অনিয়ম, দুনীতি ও  বিলম্বের কারণে বাঁধের অনেকাংশে আরও দুর্বল হয়ে পড়েছে। সামনে বর্ষা মৌসুম আসার পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বাঁধ সংস্কারের দাবী জানান।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও পানেল চেয়ারম্যান আব্দুর রউফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য গাজী আবিদ হাসান, বিকাশ মন্ডল, এনজিও কর্মী হাফিজুর রহমান, ফজলু রহমান, স্থানীয় বাসিন্দা শেফালী বেগম, মিঠু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..