আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের হুকুমে তিনার আধ্যাত্মিক প্রতিনিধি জাকের পার্টির সর্বচ্চ নেতা আলহাজ¦ খাজা মিয়া ভাইজান মোজাদ্দেদী ও জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ¦ খাজা মেজ ভাইজান মোজাদ্দেদী ছাহেব দ্বয়ের নির্দেশে ফরিদপুরের কানাইপুর তেতুলিয়া গ্রামে জাকের পার্টির ইসলামী জলসার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারী) বাদ যোহর মরহুম আঃ মান্নান মোল্লার বাড়ীতে এ জলসা অনুষ্ঠিত হবে।
মরহুম আঃ মান্নান মোল্লার বড়পুত্র মোল্লা মোঃ মাহবুবুর রহমান ও মেজপুত্র জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া সকল জাকেরান-আশেকান ও ধর্মপ্রান মুমিন মুসলমান ভাইদের দেলে মহব্বত পয়দা করার জন্য উক্ত জলসায় আমন্ত্রণ জানিয়েছেন। এ জলসায় বিশ্বজাকের মঞ্জিল দরবার শরীফের বরন্য আলেম ওলামা কোরআন-হাদিসের আলোকে মুল্যবান বয়ান করবেন।
বয়ান শেষে মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হবে।