× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

বৃষ্টির পানিতে ভেঁসে গেল পঞ্চগড়-দেবীগঞ্জ সড়ক

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩ জুলাই, ২০২০
বৃষ্টির পানিতে পঞ্চগড়-দেবীগঞ্জ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় কয়েক দিনের ভারী বর্ষনে খয়েরের বাগান এলাকায় রাঙ্গাপানি ব্রিজের সংযোগ পাকা রাস্তাটি ৩০ থেকে ৪০ ফুট ভেঙ্গে একে বারেই পানিতে ভেঁসে গেছে।

দেবীগঞ্জ-পঞ্চগড় সড়ক যোগাযোগের এক মাত্র রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় জেলার সংগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ও ট্রেপ্রিগঞ্জ এ দু’টি ইউনিয়নের সাথে উপজেলার যোগাযোগের এক মাত্র মাধ্যম এ সড়ক। সড়কটি ভেঙ্গে যাওয়ায় উপজেলার সংগে এ দু’টি ইউনিয়নের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এলাকার লোকজন চরম দুরবস্থার মধ্যে পরেছে।

রাস্তা ভাঙ্গনের খবর পেয়ে তাতক্ষনিক ঘটনা স্থান পরিদর্শন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান।

এ সময় তিনি নদীর পানি নেমে যাওয়ার সাথে সাথে ব্রিজ ও রাস্তা সংযুক্তির কাজ দ্রুত মেরামত করে চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানান। সেই সঙ্গে সর্ব সাধারন কে দুর্ঘটনা স্থল থেকে সরে যাওয়া অনুরোধ সহ সাময়িকভাবে জনগণের রাস্তা চলাচলের বিগ্ন ঘটায় ও পরিবহন বন্ধ থাকায় দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..