× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বৃষ্টির কারণে বিঘ্নিত ঈদের জামাত

Kishori
হালনাগাদ: বুধবার, ৫ জুন, ২০১৯

সারা দেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ বুধবার। তবে সকাল থেকে বৃষ্টির কারণে মুসল্লিদের ঈদের জামাতে অংশ নিতে ভোগান্তির শিকার হতে হয়। বৃষ্টি মাথায় নিয়ে মুসল্লিরা রাজধানীর জাতীয় ঈদগাহে জড়ো হন।

জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতিসহ দেশের বিশিষ্ট নাগরিকরা ঈদের নামাজ আদায় করেন।

ঈদের নামাজে মুসলিম উম্মাহ ও দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এ সময় মুসল্লিরা দুহাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য সংশোধন করে জাতীয় চাঁদ দেখা কমিটি আজকের ঈদের কথা জানায়।

সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, বেশ কয়েকজনের চাঁদ দেখার সাক্ষ্য নিয়ে চাঁদ দেখা কমিটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

আজ সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত হবে।

জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদে পুরুষদের পাশাপাশি নারীদের নামাজে অংশ নেওয়ার ব্যবস্থা রয়েছে।

কিশোরগঞ্জের শোলাকিয়া এবং দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে দুটি বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে দেশব্যাপী বিভিন্ন ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা।

ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সেই সঙ্গে শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লেখা পতাকায় সাজানো হয়েছে। টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।

ঈদ উপলক্ষে কারাগার, হাসপাতাল, সরকারি শিশুকেন্দ্র, ছোটমনি নিবাস ও আশ্রয় কেন্দ্রগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে, জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে ঈদের জামাত আয়োজনে ঢাকা মহানগর পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..