× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

বুশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের বিরুদ্ধে জর্ডানা গ্রোলনিক নামে এক নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এর ফলে ৯৩ বছর বয়সী জর্জ এইচ ডব্লিউ বুশ ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। হিদার লিন্ড অভিযোগ করেছেন, ২০১৪ সালে ছবি তোলার এক অনুষ্ঠানে তাকে পিছন থেকে স্পর্শ করেছেন জর্জ এইচ ডব্লিউ বুশ।

জর্ডানা গ্রোলনিক বলেছেন, একই রকমভাবে তাকে ২০১৬ সালের আগস্টে যৌন নির্যাতন করেছেন সিনিয়র বুশ। তিনি বলেছেন, মেইনে রাজ্যে একটি অনুষ্ঠানে অভিনয় করছিলেন তিনি। সেখানে থিয়েটারের পিছনের মঞ্চে উঠে যান সাবেক এই প্রেসিডেন্ট। সেখানে জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে ছবি তুলতে জড়ো হন সবাই।

জর্ডানা দাবি করেন, সেখানেই তাকে সাবেক এই প্রেসিডেন্টের হাত তাকে জড়িয়ে ধরে। জর্ডানার ভাষায় আমরা যখন চবি তোলার জন্য হাসছিলাম তখন তিনি আমাদের ওই গ্রুপের কাছে জানতে চাইলেন আমার প্রিয় সঙ্গীতশিল্পী কে তোমরা জানতে চাও? এ সময় আমি বুঝতে পারি তার হাত আমার শরীরে মাংসের মধ্যে গেঁথে যাচ্ছে। আর তিনি বলছেন, ডেভিড কোপ-এ-ফিল!

জর্ডানা বলেন, সেখানে উপস্থিত সবাই তার কথায় হাসাহাসি শুরু করলেন। অস্বস্তি বোধ হতে থাকে। এতে উপস্থিত ছিলেন সাবেক ফার্স্টলেডি বারবারা বুশও। তিনি বললেন, তিনি নিজেকে জেলে নেয়ার পথ করছেন। এ কথায় আরো হাসাহাসি হলো। তবে এ বিষয়টি প্রেসিডেন্টের সুখ্যাতির দিকে বিবেচনা করে প্রকাশ না করতে সতর্ক করা হয়েছিল জর্ডানাকে। তবে পরে ওই গ্রুপ ছবিটি তিনি প্রকাশ করে দেন সামাজিক সাইট ইন্সটাগ্রামে।

এ বিষয়ে জর্জ এইচ ডব্লিউ বুশের মুখপাত্র জিম ম্যাকগ্রা বলেছেন, লোকজনকে স্বাভাবিক করতে সাবেক এই প্রেসিডেন্ট একই রকম কৌতুক করে থাকেন। মাঝে মাঝে তিনি নারীদের সঙ্গে সৎভাব প্রকাশ করতে তাদের গায়ে আলতো করে থাপড় দিয়ে থাকেন। অনেকেই এটাকে নিরপরাধ হিসেবে দেখেছেন। আবার কেউ এটাকে অন্যায্য হিসেবে দেখেছে। কারো কাছে তিনি অপরাধ করে থাকলে সে জন্য অত্যন্ত বিনয়ের সঙ্গে ক্ষমা চেয়েছেন জর্জ এইচ ডব্লিউ বুশ। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট


এ ক্যটাগরির আরো খবর..