× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ‘বুরো বাংলাদেশ’এর শীতবস্ত্র বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বেসরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার দলবাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নুরুন্নবী চৌধুরী খোকন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, পাইকের ছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, বুরো বাংলাদেশ এর রংপুর বিভাগীয় ব্যবস্থাপক এরশাদ আলম, আঞ্চলিক ব্যবস্থাপক আহসান হাবিব, বগুড়া এলাকা ব্যবস্থাপক মোশাররফ হোসেন, নাগেশ্বরী এলাকা ব্যবস্থাপক আবু সুফিয়ান ও ভুরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও অন্যান্য এলাকা ও শাখা ব্যবস্থাপক।
এসময় দরিদ্র ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..