× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

বুয়েটে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সত্য প্রসাদ মজুমদার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
বুয়েটে নতুন উপাচার্য

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার উপাচার্য হিসেবে চার বছরের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ এই নিয়োগ দেন।

বৃহস্পতিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।

বুয়েটের বর্তমান ভিসি ড. সাইফুল ইসলামের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন সত্য প্রসাদ মজুমদার। ২০১৬ সালের জুন মাসে চার বছরের জন্য নিয়োগ পান ড. সাইফুল ইসলাম।

শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর নিজের ভূমিকার জন্য ভিসি সাইফুল ইসলাম সমালোচিত হন। তখন তাকে পদচ্যুত করার দাবি উঠেছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে।


এ ক্যটাগরির আরো খবর..