× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার

 এস এম সাইফুল ইসলাম কবির.বাগেরহাট

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে রেখে মা ডাক্তার দেখাতে গেলে ধর্ষণ করে ফয়জুল

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
শিক্ষার্থীকে জোর করে ধর্ষণ

বাগেরহাটের শরণখোলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১২) রেখে মা তার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে  গেলে সেই সুযোগে ধর্ষণ করে ফয়জুল ইসলাম মিজান (২১) নামে এক যুবক।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শরণখোলা থানায় মামলা দায়ের হলে ওই রাতেই ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্ষণের শিকার কিশোরীকে শুক্রবার (২৯সেপ্টেম্বর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, কিশোরীর বাবা গত শনিবার (২৩ সেপ্টেম্বর) সুন্দরবনে মাছ ধরতে যান। পরেরদিন বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে পার্শ্ববর্তী বাড়িতে রেখে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যান তার মা। এই সুযোগে প্রতিবেশী আলী আকবর বুলুর ছেলে ফয়জুল ইসলাম মিজান ওই কিশোরীকে ধর্ষণ করে।

পুলিশ পরিদর্শক সুব্রত কুমার জানান,  কিশোরীর মা খুলনা থেকে বাড়িতে ফিরলে ধর্ষণের কথা জানায় সে। পরে কিশোরীর মা থানায় মামলা করলে ধর্ষক ফয়জুল ইসলাম মিজানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে ধর্ষককে বাগেরহাট আদালতে এবং কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..