× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

মধুখালী প্রতিনিধি

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ACP
হালনাগাদ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর বর্তমান রউফনগর গ্রামের কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফের ৫৫ তম শাহাদাৎ বার্ষিকী সোমবার আসর নামাজ বাদ মধুখালী উপজেলা প্রশাসন ও কামারখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে পালিত হয়েছে ।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন যাদুঘরের লাইব্রেরীয়ান মুন্সী মোঃ সাইদুর রহমান শওকত ও নিরাপত্তা প্রহরী মোঃ বিপুল হোসেন মোল্যা।

এ উপলক্ষে এক আলোচনা সভা কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান । এ ছাড়া আরো বক্তব্য রাখেন কামারখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, কামারখালী ইউনিয়ন বিএনপি সভাপতি প্রার্থী ও সাবেক সভাপতি মোঃ আক্কাচ আলী মৃধা, যাদুঘরের দাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা, বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহাদত হোসেন সাবু প্রমুখ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর বড় বোন জোহরা বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আলোচনা শেষে যাদুঘর সহ স্থানীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের হাফেজ মোঃ কাইউম হোসেন । পরে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য মুন্সি আব্দুর রউফের জন্ম ১৯৪৩ সালের ৮ মে ফরিদপুরের বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে বর্তমান মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর(বর্তমান রউফনগর) গ্রামে। ১৯৬৩ সালের ৮ মে ২০ বছর বয়সে তিনি যোগ দেন ইপিআরে। প্রশিক্ষণ শেষে নিয়োগ পান পূর্ব পাকিস্তানের সীমান্ত রক্ষার দায়িত্বে।

মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি কর্মরত ছিলেন ইপিআরের ১১ নম্বর উইং চট্টগ্রামে। যুদ্ধের প্রথমভাগেই চট্টগ্রাম ইপিআরের বাঙালি সদস্যরা রুখে দাঁড়ান, তারা বিদ্রোহ ঘোষণা করেন পাকিস্তানি আর্মির বিরুদ্ধে। ক্যাপ্টেন খালেকুজ্জামানের নেতৃত্বে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন আব্দুর রউফ। তিনি এ রেজিমেন্টের প্রথম এলএমজি চালক। সহযোদ্ধাদের পিছু হটার সুযোগ করে দিয়ে নিজে বাঙ্কারে দাঁড়িয়ে অনবরত গুলি করতে থাকেন আব্দুর রউফ। পাক বাহিনীর সাতটি স্পিডবোট তিনি একাই ডুবিয়ে দেন।

দুটি লঞ্চ নিয়ে পিছু হটতে বাধ্য হয় পাক সেনারা। পরে পাকিস্তানি বাহিনী লঞ্চ থেকে মর্টারের গোলাবর্ষণ শুরু করে। হঠাৎ একটি মর্টারের গোলা তার বাঙ্কারে এসে পড়ে। শহিদ হন আব্দুর রউফ। সেদিন তার বিচক্ষণতায় ১৫০ জন মুক্তিযোদ্ধা প্রাণে বেঁচে যান।


এ ক্যটাগরির আরো খবর..