× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পি আই ডি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জুলাই যোদ্ধাদের নিয়ে আগামীকাল ‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠান

ACP
হালনাগাদ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জুলাই যোদ্ধাদের নিয়ে আগামীকাল ‘জুলাইয়ের গল্প বলা’ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া, দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘আবরার ফাহাদ’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে।

কর্মসূচি অনুযায়ী এ দিনে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণ-অভ্যুত্থানে আহতদের অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান আয়োজন করা হবে।

১৭ জুলাই স্মরণে ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘শিকল-পরা ছল’। ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৪ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে।

সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সকল মোবাইল গ্রাহকের কাছে ভিডিওটির ইউআরএল প্রেরণ করা হবে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..