× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

নিউজ ডেস্ক

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশের বাজারে উল্টো বাড়ছে

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশের বাজারে উল্টো বাড়ছে। বিশ্ব বাজারে প্রতি মণ পাম অয়েলের দাম ৩০৯ টাকা টাকা কমলেও দেশের বাজারে উল্টো ৪৫০ টাকা বেড়েছে। সম্প্রতি ডিজেল ও কেরোসিনের দাম বিশ্ববাজারে ঊর্ধ্বগতির অজুহাতে দেশের বাজারে লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে।

বর্তমানে খাতুনগঞ্জে প্রতি মণ সয়াবিন বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৬০ টাকা। যা এক সপ্তাহ আগে ৫ হাজার টাকা দামে বিক্রি হয়েছে।

খাতুনগঞ্জের ভোজ্য তেল ব্যবসায়ী মেসার্স ইসমাইল ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক বলেন, বিশ্ববাজারে গত এক সপ্তাহে ভোজ্য তেলের দাম ৩০০-৪০০ টাকা কমেছে। দেশের বাজারে উল্টো দাম বেড়েছে। মূলত আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিতে লোকাল ট্রেডের কারণে পণ্যটির বাজার আবারও অস্থির হয়েছে।

ট্রেডিংইকোনোমিকস ডটকমের তথ্যমতে, গত ৩ নভেম্বর বিশ্ববাজারে প্রতি টন পাম অয়েল ১ লাখ ৫ হাজার ৯৬৬ দশমিক ০৪ টাকায় বিক্রি হয়েছে। টনপ্রতি ১০ হাজার টাকা খরচ যোগ করে প্রতি মণ পাম অয়েলের ক্রয়মূল্য দাঁড়ায় ৪ হাজার ৯৭৯ টাকা।

এক সপ্তাহ পর, মঙ্গলবার টনে ৭ হাজার ১০৭ দশমিক ৯৪ টাকা কমে বিশ্ববাজারে প্রতিটন পাম অয়েল বিক্রি হয়েছে ৯৭ হাজার ৮৫৮ দশমিক ১১ টাকায়। সেই হিসেবে গত এক সপ্তাহে মণপ্রতি পাম অয়েলের দাম কমেছে ৩০৯ টাকা। কিন্তু দেশের বাজারে পণ্যটির দাম না কমে উল্টো ৪৫০ টাকা পর্যন্ত বেড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..