× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

বিশ্বকাপ বাছাইপর্বে টানা নবম জয় ব্রাজিলের

admin
হালনাগাদ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের জয়রথ চলছেই। বিশ্বকাপ বাছাইপর্বে টানা নবম জয় তুলে নিয়েছে তিতের শিষ্যরা। পাওলিনহো ও কৌতিনহোর গোলে বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের পর জয় নিয়েই মাঠ ছাড়ে আগেই রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল।

যদিও নিজেদের রক্ষণে অনেকক্ষণ ব্রাজিলকে আটকে রেখেছিল ইকুয়েডর। শেষ পর্যন্ত থামানো যায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

বল দখলে রাখলেও সবচেয়ে ভালো সুযোগ ৩৩তম মিনিটে তৈরি করে ব্রাজিল। কিন্তু ডি-বক্সে বল পেয়ে কাছ থেকেও লক্ষ্যভ্রষ্ট শটে দলকে এগিয়ে নিতে পারেননি গাব্রিয়েল জেসুস।

৫৬তম মিনিটে আবারো সুযোগ পান জেসুস। দানি আলভেসের ক্রসে জেসুসের হেড ঠেকিয়ে দেন ইকুয়েডরের গোলরক্ষক। এদিকে নেইমার বল নিয়ে কারিকুরি দেখালেও গোলের দেখা পাচ্ছিল না দল।

অবশেষে ৬৯তম মিনিটে গোলের দেখা। স্বাগতিকদের এগিয়ে দেন সম্প্রতি বার্সেলোনায় যোগ দেওয়া পাওলিনহো। উইলিয়ানের কর্নার থেকে বল পেয়ে যান পাওলিনহো। সুযোগ পেয়ে বিনা বাধায় জোরালো শটে লক্ষ্যবেদ করেন এই ফরোয়ার্ড।

একের পর এক আক্রমণের পর ফিলিপে কৌতিনহোর গোলে ৭৬তম মিনিটে ব্যবধান বাড়ে। ডি-বক্স থেকে বল দারুণভাবে নিয়ন্ত্রণ নিয়ে হেড দিয়ে জেসুসের বাড়ানো বলে প্লেসিং শটে গোল করেন কৌতিনহো।

প্রথম ম্যাচে চিলির কাছে হারার পর বাছাইপর্বে আর হারেনি ব্রাজিল। অপরাজিত আছে ১৪ ম্যাচ। এর মধ্যে টানা জয় শেষ নয়টিতে। এই জয়ে শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ৩৬।


এ ক্যটাগরির আরো খবর..