× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা-ব্রাজিলের পয়েন্ট টেবিল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা-ব্রাজিলের পয়েন্ট টেবিলে দুর্দান্ত ফমে থাকা নেইমারের দল ব্রাজিল সবার আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। বুধবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারায় নেইমার- মার্সেলোরা। আর এ জয়ে বিশ্বকাপের সবগুলো আসরে খেলার কৃতিত্ব ধরে রাখলো সেলেসাওরা।

দুঃসময় কাটিয়ে উঠে নতুন পথচলা শুরু করেছিল আর্জেন্টিনা। কলম্বিয়া ও চিলির বিপক্ষে বাছাইপর্বের আগের দুই ম্যাচ জিতে রাশিয়ার টিকিট পাওয়ার দৌড়ে ভালো জায়গা করে নিয়েছিল তারা। কিন্তু বলিভিয়া ম্যাচের আগে লিওনেল মেসির নিষেধাজ্ঞার ঘোষণা বেশি ভুগিয়েছে তাদের। যার প্রভাব পড়েছে ম্যাচেও। তারকাহীন আর্জেন্টিনাকে পেয়ে জয়ের সুযোগকে ঠিকভাবে কাজে লাগিয়েছে বলিভিয়া। মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা।

তিতের অধীনে টানা নবম জয়ে ১৪ ম্যাচে শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট হলো ৩৩।দিনের প্রথম ম্যাচে মেসিকে ছাড়া খেলতে খেলতে নেমে বলিভিয়ার মাঠে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে এদগার্দো বাউসার দল। হামেস রদ্রিগেসের নৈপুণ্যে একুয়েডরকে ২-০ গোলে হারানো কলম্বিয়ার পয়েন্ট ২৪।

আলেক্সিস সানচেসের মাইলফলক ছোঁয়ার দিন চিলি ৩-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। সান্তিয়াগোতে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোলে দেশের দেশের দেশের সর্বোচ্চ গোলদাতা মার্সেলো সালাসের পাশে বসেছেন আর্সেনালের এই ফরোয়ার্ড। দুই জনের গোল এখন ৩৭টি।


এ ক্যটাগরির আরো খবর..