× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

ডেস্ক রিপোর্টার

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু পরিদর্শনে ইনফান্তিনো

Dutta
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
fafa

২০২৬ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করতে গতকাল টেক্সাসের আর্লিংটনে ডালাস কাউবয়েজের হোম গ্রাউন্ড এটি এন্ড টি স্টেডিয়াম পরির্দশন করেছেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো।

এই স্টেডিয়ামটি ছাড়াও ফাইনালের জন্য নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, লস এ্যালেঞ্জলসের সোফি স্টেডিয়াম ও আটালান্টার মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়ামে নাম বিবেচিত হচ্ছে। ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মত বড় পরিসরে ৪৮টি দল আসন্ন এই বিশ্বকাপে অংশ নিবে।

টুর্নামেন্টের সার্বিক দিক পরিচালনার জন্য মিয়ামির কোরাল গেবলসে ফিফা নতুন একটি অফিসও খুলেছে। বিশ্বকাপ সুষ্ঠভাবে পরিচালনার জন্য নতুন নতুন কর্মীও নিয়োগ দেয়া হচ্ছে।

একটি সূত্র জানিয়েছে গততাল ফিফা প্রধানের সাথে ভেন্যু পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন কনকাকাফ প্রধান ভিক্টর মোন্টাগলিয়ানি। ভেন্যু চূড়ান্তের আগে ইনফান্তিনোর আরো কিছু স্টেডিয়াম পরিদর্শনের কথা রয়েছে। এ বছরের শেষে ফাইনালের ভেন্যু চূড়ান্তের ঘোষনা আসবে বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..