× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর

ACP
হালনাগাদ: বুধবার, ৬ মে, ২০২৬
বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক Jean Pesme। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরো বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধিদলের প্রধান Jean Pesme নতুন সরকারের দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি সড়ক, সেতু, নৌপরিবহন ও রেল খাতে সহযোগিতামূলক অংশীদারিত্ব আরো সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এ সময় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে আরো বিস্তৃত সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..