বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কালীগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, সহকারি কমিশনার (ভুমি) শাহানাজ পারভিন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, সমাজসেবা কর্মকর্তা আইনাল হক, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।