ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে”কর্মক্ষেত্রে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন ”এ ¯েøাগানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) কামারখালী বাজার মুন্সী আঃ মজিদ মার্কেটে এই আয়োজন করে মধুখালী ডায়াবেটিক সমিতি। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন মধুখালী ডায়াবেটিক সমিতির দাতা সদস্য মনিরুজ্জামান মনির । দিবসটি উপলক্ষে কামারখালীতে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।
মধুখালী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও দাতা সদস্য মৃধা আঃ রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মধুখালী ডায়াবেটিকস সমিতির সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া , সমিতির আজীবন সদস্য হাজী আঃ মালেক শিকদার প্রমুখ।
অনুষ্ঠানে মধুখালী ডায়াবেটিকস সমিতির কার্য-নির্বাহী কমিটির সদস্য মোঃ আকতার হোসেন মুন্সী, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ¦ কাজী মতিউল ইসলাম মুরাদ, গন্ধখালী বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম সহ ডায়াবেটিক সমিতির সদস্য বৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডাঃ এ.এস.এম.কামরুল হাসান ইমন, ডাঃ জায়েদ ইবনে জামান । সার্বিক তত্বাবধানে ছিলেন আড়পাড়া ইউনিয়নের কৃতিসন্তান প্রকৌশলী মুন্সী মোঃ হাচানুজ্জামান