× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে বেনাপোল দিয়ে আসছে ভারতীয় মেহমান

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
বেনাপোল দিয়ে আসছে ভারতীয় মেহমান

মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমায় যোগ দিতে ভারতের ৭ রাজ্য থেকে মুসল্লিরা আসতে শুরু করেছে। ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের ৭ রাজ্য থেকে বিপুলসংখ্যক মুসল্লি আসছেন বেনাপোল চেকপোষ্ট দিয়ে।
আগামি ২রা ফেব্রুয়ারি ঢাকার টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইসতেমার প্রথম পর্বে যোগ দিতে ভারতীয় মেহমান বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে। ভারতীয় মুসল্লিরা বেনাপোল স্থলবন্দর থেকে বাস কিংবা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে যাচ্ছেন। তবে ইমিগ্রেশন এর ভিতরে স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা গেছে মুসল্লিদের।
রাজধানীর নিকটবর্তী গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ২রা ফেব্রুয়ারি থেকে ৫৭তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। শুক্রবার ফজর বাদ আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে প্রথম পর্বের এ বিশ্ব ইজতেমা।
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বিদেশি মেহমানদের অভ্যর্থনা জানানো, থাকা-খাওয়া ও ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করার জন্য তাবলিগ জামায়াতের ঢাকার কাকরাইল মসজিদ থেকে একটি প্রতিনিধি দল বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছেন। তারা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত আগত মুসল্লিদের সার্বিক সহযোগিতা করবেন।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ শফিক আহমেদ বলেন, ভারতের বিভিন্ন রাজ‍্য থেকে মুসল্লিরা বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসছে। প্রতিদিনই সকাল থেকে ইমিগ্রেশন পুলিশ আগত মুসল্লিদের দ্রুত কাগল পত্র দেখে ইমিগ্রেশন এর কার্যক্রম সম্পন্ন  করে  দিতে দেখা গেছে  এক হাজারের বেশি ভারতীয় মেহমান বেনাপোল ইমিগ্রেশন দিয়ে  প্রবেশ করেছে বলে জানাই ইমিগ্রেশন কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..