× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ডেস্ক

বিশিষ্ট সংবাদমাধ্যম ব্যক্তিত্ব তরুণ চক্রবর্তী ফিজুর প্রয়াণ

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
তরুণ চক্রবর্তী ফিজুর প্রয়াণ

বাংলাদেশের একজন বিশিষ্ট সংবাদমাধ্যম ব্যক্তিত্ব তরুণ চক্রবর্তী ফিজু প্রয়াত হলেন করেছেন (ওঁ দিব্যান্‌ লোকান্‌ স গচ্ছতুঃ)। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ২৪-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন।  চ্যানেল ২৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে কর্মরত ছিলেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  পরলোক গমন করেন।

মৃত্যুকালে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আনুষ্ঠানিকতা শেষে তার শেষকৃত্যের বিষয়ে পরে জানানো হবে।

তরুণ চক্রবর্তী ফিজু ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট সংবাদমাধ্যম ব্যক্তিত্ব। বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ২৪-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন এবং চ্যানেলটির পরিচালনা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গণমাধ্যম ব্যবস্থাপনায় দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল ২৪ পরিবার। গণমাধ্যম অঙ্গনেও তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে একজন দক্ষ সংগঠক ও মানবিক মানুষ হিসেবে স্মরণ করছেন।

তরুণ চক্রবর্তী দিনাজপুর সেন্ট জোসেফ স্কুল এবং পরবর্তীতে দিনাজপুর জিলা স্কুল থেকে শিক্ষাজীবনের সূচনা করে পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে গণমাধ্যম জগতে নিজেকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন।

দ্যা নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, তরুণ চক্রবর্তী ফিজু দাদা একজন দক্ষ সংগঠক ও মানবিক মানুষ হিসেবে আমাদের ও শুভানুধ্যায়ীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..