× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার

বিশিষ্ট শিল্পপতি দাতা গিরিধারী লাল মোদীর প্রয়াণে শোকাহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
দাতা গিরিধারী লাল মোদীর প্রয়াণে শোকাহত

বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা, মাধ্ব গৌড়ীয় মঠের সভাপতি ও প্রধান ট্রাস্টি, প্রখ্যাত শিল্পপতি, উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবেক দাতা গিরিধারী লাল মোদীর পরলোক গমন(ওঁ দিব্যান লোকান্‌ স গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুতে দ্যা নিউজ এর সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যক্তিজীবনে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।

এক শোকবার্তায় দ্যা নিউজ সম্পাদক বলেন, বহু ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে রয়েছে তাঁর অসামান্য অবদান। ঢাকা নারিন্দাস্থ শ্রীশ্রী মাধ্ব গৌড়ীয় মঠ পুনর্নির্মাণ ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ এক অনন্য দাতাকে হারালো।

গিরিধারী লাল মোদি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি আলমডাঙ্গা পাইলট হাইস্কুলের প্রাক্তন ছাত্র ও ব্যবসায়ী স্বর্গীয় দ্বারকা প্রসাদ মোদির জ্যেষ্ঠপুত্র। শিল্পপতির পাশাপাশি তিনি একজন সমাজহিতৈষী ও জনদরদী ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে পরিচিত ছিলেন।

স্থানীয়রা জানান, আলমডাঙ্গা কালীমন্দির নির্মাণ, শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির পুনর্নির্মাণ ও আধুনিকায়নসহ বহু ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ছিল তাঁর অসামান্য অবদান। এলাকার নামযজ্ঞ অনুষ্ঠানে তিনি নিয়মিত চাঁদা প্রদান ও আয়োজন তদারকিতে সক্রিয়ভাবে জড়িত থাকতেন। অর্থ, বস্ত্রদানসহ বিভিন্ন দান-খয়রাতের মাধ্যমে তাঁর উদার মানসিকতার পরিচয় সর্বত্র মিলেছে।

শিক্ষাক্ষেত্রেও গিরিধারী লাল মোদির অবদান অনস্বীকার্য। কন্যার বিবাহে আগত বরযাত্রীদের রাত্রিযাপনের জন্য নির্মিত অবকাঠামো পরবর্তীতে আলমডাঙ্গা পাইলট গার্লস হাইস্কুলের জন্য দোতলা হলরুমে রূপান্তর করে দেন। এছাড়া আলমডাঙ্গা মুন্সিগঞ্জ পশুহাট জুনিয়র হাইস্কুল, চুয়াডাঙ্গা প্রদীপন প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা পুলিশ লাইনস স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানে অর্থ সাহায্য করেন তিনি। আলমডাঙ্গা উপজেলা মহাশ্মশান দালান নির্মাণেও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

তাঁর কাকা সত্য নারায়ণ মোদী ছিলেন আলমডাঙ্গার একজন সামাজিক ব্যক্তিত্ব, সমাজসেবী, ক্রীড়ামোদী ও ক্রীড়া সংগঠক, যিনি আলমডাঙ্গা পাইলট গার্লস হাইস্কুল প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রেখেছিলেন।

বিশিষ্ট শিল্পপতি ও কিংবদন্তি এই ব্যক্তিত্বের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ডঃ তাপস চন্দ্র পাল এক যৌথ বিবৃতিতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..