× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী

বিরোধী দলীয় নেতাকে উপপ্রধানমন্ত্রীর পদমর্যাদা চাইবেন এরশাদ

admin
হালনাগাদ: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

বিরোধী দলীয় নেতাকে যাতে উপপ্রধানমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়, সেজন্য সংসদে গিয়ে আইন করার প্রস্তাব করবো। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে একথা জানালেন রংপুর-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ রোববার দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে শপথ নেয়ার পর সংসদ ভবনে তৃতীয়তলায় বিরোধী দলীয় নেতার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অসুস্থ এরশাদ সিএমএইচ থেকে হুইল চেয়ারে করে সংসদ ভবনে যান। এসময় তার হাতে ক্যানোলা (স্যালাইন দেয়ার নল) ঢুকানো ছিল। শপথ শেষে আবার ওই হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তার।

এসময় এরশাদ বলেন, বিরোধী দলীয় নেতা হিসেবে শপথ নিতে পেরে আমি গর্বিত। সংসদের ডেপুটি স্পিকার যাতে বিরোধী দল থেকে নেয়া হয় সে দাবিও জানাবো। এ ছাড়া বিরোধী দলীয় চিফ হুইপকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও সংসদীয় কমিটির সভাপতি পদে বেশি করে বিরোধী দল থেকে নেয়ার দাবি জানাবো।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমরা সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চাই। সংসদীয় কার্যপ্রণালী মেনে আমরা কাজ করব। কথায় কথায় ওয়াকআউট করবো না। অসুস্থ এরশাদ এর আগে হুইল চেয়ারে করে সংসদে আসেন। শপথ নেয়ার পর তিনি হুইল চেয়ারে করেই সংসদ ভবন ছাড়েন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান। শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির এমপি কাজী ফিরোজ রশীদ, মো. রুস্তম আলী ফরাজী, পীর ফজলুর রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..