× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

বিভক্তি নয়, ঐক্য দরকার উন্নয়নের জন্যই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ফখরুলের মতে, বিভক্তির রাজনীতি বর্তমানে দেশে ‘শ্বাসরুদ্ধকর’ পরিস্থিতির সৃষ্টি করেছে, যা থেকে বেরিয়ে আসতে না পারলে দেশের সামগ্রিক উন্নয়ন হবে না।

বুধবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় ফখরুল বলেন, “বিভক্তিআজকে সব পর্যায়ে। রাজনীতির অঙ্গনে তো আছেই, ক্রীড়াঙ্গন, সংস্কৃতির অঙ্গন, সামাজিক জীবন পর্যন্ত বিভক্তি এসে গেছে। শুনলে অবাক লাগে যে বিয়ের অনুষ্ঠান পর্যন্তও রাজনৈতিক বিভক্তি এসে পড়েছে।”

এই বিভক্তির মাধ্যমে দেশকে ‘অন্ধকার গহ্বরের’ দিকে টেনে নেওয়া হচ্ছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “এই বিভক্তির সংস্কৃতি আমাদের বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না, এগিয়ে নিয়ে যেতে পারে না।

“আমাদের অবশ্যই সামগ্রিকভাবে দেশের উন্নয়নের জন্য ঐক্যে পৌঁছাতে হবে। আমরা বার বার এই জাতীয় ঐক্যের কথা বলছি, এখনও বলছি।”

আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যবার্ষিকী উপলক্ষে ক্রিকেট সংগঠক ও সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ‘ক্রিকেট অঙ্গন’ নামের একটি সংগঠনের উদ্যোগে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল। চারদলীয় জোট সরকার আমলে ২০০১ থেকে ২০০৪ সাল মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপদেষ্টা ও গেইম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে কোকো।

গত বছরের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে কোকোর মৃত্যু হয়। আলোচনা সভা শেষে তার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কোকো সাহেব বাংলাদেশে পেশাজীবী ক্রিকেটের সূচনা করেছিলেন। এটা দুঃখজনক যিনি দেশের ক্রিকেটের জন্য অবদান রেখেছেন, আজকে তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ক্রিকেট কনট্রোল বোর্ড তার মৃত্যুতে যদি একটা শোক বাণী দিতে কিংবা একটা স্মরণসভা করত তাতে বিসিবি ছোট হয়ে যেত না। আমরা এতো বেশি সংকীর্ণ হয়ে পড়েছি যে, মানুষকে তার অবদানের জন্য স্মরণ পর্যন্ত করতে চাই না।”

রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “আমাদের আজ বিভাজন থেকে মুক্ত হয়ে সত্যিকার অর্থেই সেই ‘সূর্যকে’ ছিনিয়ে আনতে হবে। আমরা যদি রাজনীতির ঊর্ধ্বে উঠে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে পারি তাহলে এদেশকে দারিদ্র্যমুক্ত, আধুনিক সমৃদ্ধময় বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব।”

জিয়া পরিবারকে পাকিস্তানপন্থি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে অভিযোগ করে তার সমালোচনা করেন ফখরুল।

তিনি বলেন, “এখনো অনেকে বলেছেন, কোকো সাহেব ক্রিকেট উন্নয়ন কমিটির দায়িত্ব পালনকালে দেশে তিনি ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করেছিলেন মুক্তিযোদ্ধাদের নামে। কি দুর্ভাগ্য আমাদের সেই পরিবারকে আজ পাকিস্তানপন্থি পরিবার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। লজ্জার কথা। সেই পরিবারকে চিহ্নিত করা হচ্ছে, যার পিতা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন।

“কোকো সাহেবের মা (খালেদা জিয়া), যিনি ৯ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যিনি মুক্তিযুদ্ধের সময় বন্দি ছিলেন, নির্যাতিত হয়েছিলেন, তাকেও আজকে কথা শুনতে হয়।”

কোকোকে নিয়ে একটি স্মরণিকা প্রকাশ এবং তার নামে একজন ভালো ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়কে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিতে আয়োজকদের পরামর্শ দেন মির্জা ফখরুল।

সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সা্বেক সদস্য খন্দকার জামিল উদ্দিন, কাজী ইউসা মিশু, শাহ নুরুল কবির শাহীন, রফিকুল ইসলাম বাবু, কাইয়ুম চৌধুরী, সাবেক ক্রিকেটার তানজীব আহমেদ সাদ, আদনান রহমান দীপন, সেলিম শাহেদ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক দেবব্রত পাল বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..