হচ্ছে যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্তের আইন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ঘোষণা দিয়েছেন দেশের সব যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে। তিনি বলেছেন, এ জন্য নতুন আইন হচ্ছে।

বুধবার দুপুরে সোনারগাঁয়ের গোয়ালপাড়া উচ্চবিদ্যালয় মাঠে  আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় এ ঘোষণা দেন মন্ত্রী।

মোজাম্মেল হক বলেন, যুদ্ধাপরাধীদের সম্পদ অবৈধভাবে উপার্জিত। এ সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্র ও মুক্তিযোদ্ধাদের সম্পদে পরিণত করা হবে।

যুদ্ধাপরাধীদের পরিবার বাংলাদেশে বসবাস করতে পারলেও তাদের কোনো সদস্য কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না জানিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, এ জন্য সরকার নতুন আইন করতে যাচ্ছে। নতুন আইনে তারা ভোটাধিকার হারানোর পাশাপাশি হারাবেন সরকারি চাকরির সুযোগও।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ফাতেমা জলিল সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।