× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তৈলকুপী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হাসান আলী (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত হাসান আলী ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, কালীগঞ্জের সরকারী মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের ছাত্র হাসান আলী রাতে বাড়ির পাশের জমিতে থাকা  সেচ পাম্পের মোটর চালু করতে যায়। সেসময় বিদ্যুতায়িত হয়ে সেখানেই পড়ে থাকে। অনেকক্ষণ বাড়িতে না আসায় হাসানের মা সেখানে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে। তার মায়ের চিৎকারে    প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাহবুবুর রহমান জানান, বিদ্যুৎস্পৃস্টে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..